বিশেষ প্রতিনিধি: মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা বলে মন্তব্য করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারজানা বিনতে ওয়াব। তিনি তার ফেসবুক পোষ্টে স্টাটাসের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আঃ ওহাব খানের কন্যা বরিশাল জেলা পরিষদের সাবেক সদস্য ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব একটি রাজনৈতিক দলের সমর্থক থাকলেও ব্যক্তিভাবে বরাবরের মতো উপজেলার অসহায়, কর্মহীন পরিবারে সাহায্য সহযোগীতা অব্যাহত রেখেছেন।
ফেসবুক পোষ্টে ফারজানা ওহাব লিখেন, বিগত দিনেও অনেক মানুষ কে আমার সাধ্যমত সহযোগিতা করেছি। এখনো চেষ্টা করি যা মানুষ কে জানানোর প্রয়োজন মনে করিনি।একি অসহায় ব্যক্তিকে যদি একাধিক ব্যক্তি সহযোগিতা করে তাহলে একাধিক ব্যক্তির নাম ই প্রচার করা হয়।সাধারণ মানুষ এত রাজনীতি বোঝেনা।
মানুষ কে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা।
বাবুগঞ্জে অনেক সাধারণ অসহায় মানুষ আছে যাদের সঙ্গে আমার যোগাযোগের কথা বাইরের কেউ জানেও না। আমি মানুষ হিসেবে মানুষের জন্য কাজ করেছি, ভবিষ্যতে ও করতে চাই।
সহজভাবে এসব বিষয় গুলো যদি বুদ্ধিজীবীরা দেখতেন তাহলে দেশে বহু মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারত।রাজনৈতিক জটিলতা তৈরি হওয়ার ভয়ে অনেক মানুষ সামাজিক কাজে আসেন না। আর তাই এখন রাস্তায় কেউ বিপদে পরলে সবাই ভিডিও করে কিন্তু পাশে দাঁড়ায় না।
সবাই ভালো থাকেন আর সহজ ভাবে কিছু বিষয় দেখার চেষ্টা করেন।
উল্লেখ্য, সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কাজ করার জন্য বাবুগঞ্জ উপজেলায় ফারজানা ওহাবের আলাদা ইমেজ রয়েছে। যে কারণে দলমতের উর্ধ্বে উঠে উপজেলাবাসী বিপুল ভোটের ব্যবধানে তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন।