নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দিতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
৩নং চরবাড়িয়া ইউনিয়ন এর আড়িয়াল খাঁ নদীতে বরিশাল সদর উপজেলা যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা(দঃ)যুবদলের সভাপতি(ভারপ্রাপ্ত) মামুন রেজা খান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও বরিশাল জেলা(দঃ) যুবদলের সাধারণ সম্পাদক এড.এইচ এম তসলিম উদ্দিন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলী হায়দার সহ নেতৃবৃন্দ।