চন্দ্রদ্বীপ
চন্দ্রদ্বীপের আকাশে ভাই
চাঁদ উঠিছে ঐ
চারিদিকে খুঁজে মরি
চন্দ্রাবতী কই।
চন্দ্রাবতী যাইয়া দেখ
নাচছে দেহের গতি
তাই না দেখে পাগল প্রায়
রাজা ঊষাপতি।
চন্দ্রদ্বীপে পর্যটকদের
হয় না যেন ক্ষতি
চন্দ্রদ্বীপের সুনামে তাই
ছড়িয়ে পরুক জ্যোতি।
লেখকঃ মোঃ ফরিদ উদ্দিন, বিশিষ্ট কবি ও লেখক।