নিজস্ব প্রতিবেদক: বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পরপরই বিশেষ অভিযানে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
জননিরাপত্তা নিশ্চিত করতে নগরজুড়ে ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
বুধবার রাতে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহের নির্দেশনায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএমপি সূত্রে জানা গেছে, নগরীতে যেকোনো ধরনের নাশকতা, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিএমপির এ বিশেষ অভিযান ও ডমিনেশন পেট্রোলিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।