নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম শহরের একটি রেষ্টুরেন্টে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রামের হালিশহর-পাহাড়তলী অঞ্চলের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক উপকমিটির  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি ও সি:সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক উপকমিটির সদস্য সচিব মোঃ আলী আরশাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন, উপকমিটির আহ্বায়ক এম. জহিরুল আলম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব এম. এ. আজিজ হাওলাদার, সদস্য এম. ডি. এসকান্দার আলী হাওলাদারসহ অঞ্চলের নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান মাসউদ।
সভায় অঞ্চলের সাধারণ সম্পাদক নেছার উদ্দিন বিগত দিনের কার্যক্রমের স্মৃতিচারণ করে সাফল্য, সীমাবদ্ধতা ও ব্যর্থতার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও কমিটি পুনর্গঠন নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, অল্পসংখ্যক সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও বিগত তিন বছরে সদস্যসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩৩৫ জনে দাঁড়িয়েছে, যা সাংগঠনিক অগ্রগতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। সদস্য ফি বাবদ সংগৃহীত ১৩ লাখ ৭ হাজার ৬৫০ টাকা সমিতির কেন্দ্রীয় ব্যাংক হিসাবে জমা রয়েছে। নিয়মিত সভা ও আনুষ্ঠানিক কার্যক্রম সীমিত থাকলেও অঞ্চলের নেতৃবৃন্দ নীরবে ও আন্তরিকভাবে কাজ করে এ অগ্রগতি অর্জনে ভূমিকা রেখেছেন।
সদস্য বৃদ্ধি ও আর্থিক ব্যবস্থাপনায় অঞ্চলটি একটি মডেল অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে।
কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি আগামী এক মাসের মধ্যে সাধারণ সভার মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে প্রেরণ করবে।
সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ অঞ্চলের সাংগঠনিক অগ্রগতি ও সাফল্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভকামনা জানিয়ে আগামী এক মাসের মধ্যে সাধারণ সভার মাধ্যমে একটি কার্যকরী কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, অঞ্চলের নিয়মিত সভাপতি জনাব মোঃ ওমর ফারুক কর্মব্যস্ততার কারণে ঢাকায় অবস্থান করায় সভায় সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
প্রেসবিজ্ঞপ্তি