বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ প্রতিযোগিতা আয়োজন করতে হবে।
রোববার (২২ নভেম্বর) অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে শিক্ষাবর্ষের শুরুতেই একাডেমিক ক্যালেন্ডারে ফুটবল, দাবা ও কাবাডিসহ নির্ধারিত ক্রীড়া ইভেন্টগুলোর সুনির্দিষ্ট সময়সূচি অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ স্থাপন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণীর ৭ দশমিক ৬ নম্বর সিদ্ধান্তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরের শুরুতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে হবে। পাশাপাশি শিক্ষাবর্ষের শুরুতেই ফুটবল, দাবা ও কাবাডিসহ নির্ধারিত ক্রীড়া ইভেন্টের সুনির্দিষ্ট সময়সূচি একাডেমিক ক্যালেন্ডারে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।