নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর ৩৯ নং ওয়ার্ডের ইপিজেড থানার নিউমুরিং এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সড়ক বাতি স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক জনপ্রিয় কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বৈদ্যুতিক খুটির সঙ্গে সড়ক বাতি স্থাপন শুরু হয়। পর্যায়ক্রমে ৫ শতাধিক সড়কবাতি স্থাপন করা হেবে বলে জানা গেছে। এর ফলে দীর্ঘদিন অন্ধকারে নিমজ্জিত থোকা পথে আলোর দেকা মিলবে। সাবেক  কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল এর এমন উদ্যোগে স্বাগত জানিয়ে ব্যপক প্রশংসা করছেন জনসাধরণ।

দীর্ঘদিন যাবৎ সড়ক বাতি না থাকার কারণে চরম ভোগান্তিতে পরে এখানকার বসবাসরত সাধারণ মানুষ। রাতের আধাঁরে সাধারণ মানুষের এসব ভোগান্তির কথা অবগত হন স্থানীয় যুবদল নেতা সমাজসেবক মোঃ ফোরকান আহমেদ। সড়ক বাতি স্থাপন করার জন্য কাউন্সিলরকে জানাবেন বলে তিনি সবাইকে আশ্বাস দিয়ে আসছিলেন।