তাল মিশালি পিঠা –
মোহাম্মদ ফরিদ উদ্দিন সিকদার
দলে দলে দল মিলাইয়া
বরিশালে যাই
তালে তালে তাল মিশাইয়া
তাল মিশালি খাই।
কবি নাকি নিজ হাতে
তাল মিশালি বানায়
দুনিয়ার সব স্বাদ নাকি
বরিশালের খানায়।
সু -স্বাদু খাবারের জন্য
বরিশালকেই মানায়।