বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল দূর্গাপুর মোড় থেকে অাজ বুধবার সকালে ২ কেজি ৮শ গ্রাম ওজনের ৩২ পিস সোনার বার উদ্ধার করেছে ৪৯ বিজিবি সদস্যরা। তবে এসময়ে বিজিবি পাচfরকারীকে অাটক করতে পারিনি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে একটি টহলদল বেনাপোল পোর্ট থানাধীন দূর্গাপুর মোড়ে অবস্থান করে।
এসময় সন্ধেহভাজন একটি মোটরসাইকেলের পিছু ধাওয়া দিলে চালক মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে মোটরসাইকেলটি তল্লাশী করে সাইলেন্সার এর মধ্যে ফিটিং অবস্থায় রাখা ২ কেজি ৮শ গ্রাম ওজনের ৩২ টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ৩২ পিস স্বর্ণের বার এর আনুমানিক মূল্য ১,২৩,২০,০০০/-(এক কোটি তেইশ লক্ষ বিশ হাজার) টাকা বলে জানায় বিজিবি।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক মোঃ সেলিম রেজা সোনা অাটকের বিষয়টি নিশ্চিত করে জানান বর্তমানে হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে নিজস্ব গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অfটককৃত সোনা বেনাপোল কাস্টমসে জমা করা হবে।