শামীম আহমেদ: ব‌রিশা‌ল নগরীর হরিনাফুলিয়া এলাকায় র‌্যাব-৮ এর সাথে বন্দুকযু‌দ্ধে মালেক ফকির (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হ‌য়ে‌ছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মালেক ব‌রিশাল নগ‌রীর কে‌ডি‌সি এলাকার বা‌সিন্দা এনতাজ ফ‌কি‌রের ছে‌লে।

এ ঘটনায় বরিশাল কো‌তোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, নিহ‌ত মালেকের মর‌দেহ পুলিশের কাছে হস্তান্ত করেছে র‌্যাব।

লাশের ময়নাতদন্তের জন্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে।