অনলাইন নিউজ: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগস্ট-২০১৯ মাসের এমপিওর চেক ব্যাংকে পাঠানো হয়েছে। বেতনের আটটি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী চার ব্যাংকের শাখায় পাঠানো হয়েছে। বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সূত্রের বরাত নিশ্চিত হওয়া গেছে।

শিক্ষক-কর্মচারীরা ৫ সেপ্টেম্বর পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন। আদেশের স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০১৯/৬৫১২/০৪।

এর আগে সোমবার (২৬ আগস্ট) মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ২০১৯ খ্রিষ্টাব্দের আগস্ট মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে।

শিক্ষকরা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। মাদরাসার আদেশের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.১৯-৩৪১