ইমন আল আহসান,কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে দুবৃত্তদের আগুনে শানু স্টোর নামে একটি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।
২৯আগষ্ট বৃহস্পতিবার রাত ১টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে জানাগেছে। দোকানের মালিক শানু আকন জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ১০টার দিকে বন্ধ করে বাড়ি চলে যায়।
গভীর রাতে এলাকার বাসীদের ডাক চিৎকারে দোকানের কাছে এলে দেখে, তার দোকান আগুনে পুড়ে মালামাল সহ সম্পূর্ন শেষ হয়েগেছে।
কে বা কারা এ ঘটনাটি ঘটিয়ে তা সে বুঝে উঠতে পারেনি। এতে প্রায় দশ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। এখন তিনি পরিবার নিয়ে একেবারে পথে বসে গেছে বলে কান্না জড়িত কন্ঠে দোকানদার শানু আকন বলেন। আমার ৪ টি গরু ছিল তাও বিক্রি করে আমি দোকানে মালামাল ক্রয় করেছিলাম।
বৃহস্পতিবার সকালে ঘটনা স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ দোকানীকে নগদ দশ হাজার টাকা প্রদান করেন কলাপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের সাবেক ভিপি চাকামইয়া ইউনিয়নের কৃতি সন্তান এ্যাড. সাইদুর রহমান সাইদ।
Imon Al Ahsan