আকতার হোসেন,মিরসরাই,চট্টগ্রাম:মাত্র দেড় মাস আগে জীবিকার তাগিদে পাড়ি জমান সৌদি আরবে আসা এক রেমিটেন্স যোদ্ধা ফজলুল হক রিসাদ| সে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ফয়েজ আহমেদের পুত্র।

জানা যায়, গত ২৭ আগস্ট সৌদি আরবের পূর্বাঞ্চল প্রদেশ দাম্মাম আল-খুদরিয়া নামক স্থানে তাদের নিজ রুমের কারেন্ট চলে গেলে জেনারেটর চালু করে তারা ঘুমিয়ে পড়ে ঐ জেনারেটরের কালো ধোয়ায় শ্বাস নিশ্বাসের অভাবে নিজ রুমেই মৃত্যুবরণ করেন তিনি|

সাথে থাকা তাদের দেওয়া তথ্যমতে ধারণা করা হচ্ছে ভোর চারটার দিকে মৃত্যুবরণ করেন তিনি|

একই রুমে মোট পাঁচজন থাকতেন| পাঁচজনের একজন প্রতিদিনের মত তার কাজ শেষে ভোর পাঁচটার দিকে ঐ রুমে ঘুমাতে এসে দেখতে পান রুম কালো ধোয়ায় অন্ধকার হয়ে আছে এবং সবাই অচেতন অবস্থায় পরে আছে। তাৎক্ষনিক তার কাজিনসহ সবাইকে ফোন করেন তারা এসে পুলিশকে খবর দেন|

পুলিশ এসে তাদের উদ্ধার করে দাম্মামের আল-মোয়াসাত হাসপাতালে নিয়ে যান।

ঐ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বেঁচে যাওয়া তিনজনকে পরের দিন রিলিজ দেওয়া হয় বর্তমানে তারা বাসায় অবস্থান করছেন|

নিহত ফজলুল হক রিসাদের মৃতদেহ দাম্মামের আল-মোয়াসাত হাসপাতালের মর্গে রাখা আছে| এই খবর নিশ্চিত করেছেন নিহতের কাজিন মনসুর আহমেদ|