শামীম আহমেদ, দৈনিক বরিশাল ২৪.কম: বরিশাল শহরের মানুষগুলো আমার আপন জন। এই শহরটা আমার পরিবার এখানে আমার চাওয়া পাওয়ার কিছুই নাই। আমার পেশা নেশা মানুষের সেবা করা তাই রাজনীতি পেশা হিসাবে বেছে নিতে হয়েছে আমার চার পুরুষ রাজনীতি পেশায় জড়িত।

জাতীয় শোক দিবস আগস্ট মাস উপলক্ষে মাসব্যপি বরিশালে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার আয়োজনে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় এসব কথা বলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ।

বৃহস্পতিবার রাতে নগরীর অশ্বিনী কুমার হলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল সিটি  মেয়র বলেন, আমাদের প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনা ডিজিটালের মাধ্যমে দেশের মানুষের বাক স্বাধীনতা এনে দিয়েছে।

প্রধানমন্ত্রী অর্থনৈতিক মুক্তি এনে দেয়ার মাধ্যমে বাংলাদেশকে গড়ে তুলছেন। তিনি দেশের মানুষকে সত্য কথা বলার সুযোগ করে দিয়েছে।

এসময় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আরো বলেন বরিশাল সিঙ্গাপুর হবে না। বরিশাল বরিশালই থাকবে তবে সার্বিক জীবন যাত্রা চলাফেরা পরিবেশ চিত্র বদলে যাবে তা আপনারা দেখতে পাবেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলমের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন বরিশাল- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, শিক্ষাবিদ রাবেয়া খাতুন, সংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ প্রমুখ।।

আলোচনা সভা শেষে শোকাবহ মাসে শিক্ষক সমিতির আয়োজনে মাসব্যপি অনুষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অথিতি বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ।
পরে তিনি প্রতিযোগীতায় অংশ নেয়া শিশুদের ফটোশেষনে অংশ নেন।