নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম: চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাদশাহ মোল্লা (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫ টায় নগরীর পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়।
বাদশাহ মোল্লা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর এলাকার বাসিন্দা। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. নুরুল হায়দার জানান, গত ২২ আগস্ট হাসপাতালে ভর্তি হন বাদশাহ মোল্লা। ডেঙ্গু ও ডায়াবেটিসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।