ইমন আল আহসান, কলাপাড়া, পটুয়াখালী: প্রতিনিধি আলোচনা সভা,মিলাদ ও দোয়া মধ্যে দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি ।
রবিবার বিকালে কলেজ রোডের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া বন্দর ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা আলহাজ্ব নুরুল হক মুন্সি, পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাড.হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খলিলুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব নুর আলম হাওলাদার,মহিপুর থানা বিএনপি নেতা নুরদারাজ ভুট্টা জমাদ্দার, উপজেলা বিএনপির সমাজ কল্লান বিষয়ক সম্পাদক মোঃ বাবুল আক্তার।বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি হাবিবুর রহমান বেপারী, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন মতিউর রহমান মৃধা, পৌর স্বেচাসেবকদলের সভাপতি রফিকুল ইসলাম মিরাজ, পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সোহাগ আকন, মহিপুর যুবদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর মৃধা, উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ মালেক খান ।সভাপরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদল নেতা মাওলানা আলহাজ্ব নুরুল হক।