শামীম আহমেদ:  বরিশাল বিভাগের জেলা ও উপজেলার সরকারি এবং প্রাইভেট হাসপাতালগুলোতে ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা পূর্বের তুলনায় অনেক কমতে শুরু করেছে।

তবে এই রোগ পুরোটা নির্মূল না হওয়া পর্যন্ত স্বাস্থ্য বিভাগ সর্তকাবস্থায় রয়েছে।

বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বিভাগের জেলা ও উপজেলায় ২৪ ঘন্টায় (সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত) মোট ভর্তি রোগীর সংখ্যা ৫৪ জন।

এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ জন।

সব মিলিযে বিভাগের সরকারি ও প্রাইভেট হাসপাতালগুলোতে ২শ ২০জন রোগী চিকিৎসা নিচ্ছে। এযাবৎ বিভাগে ৪ হাজার ১০৫ জন রোগি চিকিৎসা নিয়েছে।

যার মধ্যে ৪ হাজার দশ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন আর মারা গেছে ১১ জন।