নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ   আকবর আলী খান  এর নের্তৃত্বে (০২ সেপ্টেম্বর সোমবার) সন্ধ্যায়  গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কাশিমপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে কাশিমপুর থানার পশ্চিম এনায়েতপুর এলাকা থেকে ২৮০ (দুইশত আশি) পুরিয়া হেরোইন ও ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ নিজ বসতবাড়ী হতে ছমিরন নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত নারী মাদক কারবারী ছমিরন (৫০), গাজীপুর মহানগর কাশিমপুর থানার পশ্চিম এনায়েতপুর এলাকার মোঃ আব্দুর রাজ্জাক এর স্ত্রী। তার বিরুদ্ধে (০৩ সেপ্টেম্বর মঙ্গলবার) কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে  আদালতে প্রেরণ করেছেন কাশিমপুর থানা পুলিশ।