আব্দুল করিম, চট্টগ্রাম : ছাত্র-ছাত্রীদের মাদক থেকে বিরত রাখতে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০০গজের ভিতর তামাক জাত দ্যাব্য বিক্রয় নিষেধজ্ঞা জারি করেন।
এক বিজ্ঞপ্তিতে তিনি জানানঃচট্টগ্রাম মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০০গজের মধ্যে কোন প্রকার তামাক জাত দ্রব্য বিক্রয়, বিজ্ঞাপন ও প্রচার করা যাবে না।ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যাবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ (২০১৩সালের সংশোধনী সহ)এর বিধাম মতে এসব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্যহবে।
১০সেপ্টেম্বর ২০১৯এর মধ্যে এ সকল কার্যক্রম বন্ধ না করলে কর্পরেশনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল/জরিমানা করা হবে।
এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন।