শাহাজাদা হিরা: বরিশালে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা। ৫ সেপ্টেম্বর বিকেলে বরিশাল জেলা প্রশাসন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
নগরীর ২৪ নং ওয়ার্ড রুপাতলী ধান গবেষণা রোড এলাকায় দুটি বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় খাদ্য প্রস্তুতের লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মোড়কে পণ্যের ওজন না থাকার অপরাধে ঢাকা বেকারি ও ডেইলি প্লাস নামক দুটি বেকারিকে উভয় প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও সুব্রত বিশ্বাস দাস।
এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই এর ফিল্ড অফিসার মোঃ মাহফুজুর রহমান ও জহুরুল ইসলাম।
এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।