🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯
দৈনিক বরিশাল ২৪
প্রথম ওভারেই উইকেট হারিয়ে লাঞ্চে গেল টাইগাররা

প্রথম ওভারেই উইকেট হারিয়ে লাঞ্চে গেল টাইগাররা

barishal24

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: নিজেদের প্রথম ইনিংসে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ও ব্যক্তিগত শূন্য রানে ইয়ামিন আহমেদ জাইয়ের বলে বিদায় নেন ওপেনার শাদমান ইসলাম।

উইকেটরক্ষক আফসার জাজাইকে ক্যাচ দেন এই বাঁহাতি। লাঞ্চে যাওয়ার আগে ৪ ওভারে এক উইকেট হারিয়ে এক রান করেছে বাংলাদেশ।

এর আগে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় আরও ৭১ রান যোগ করে নিজেদের প্রথম ইনিংসে ৩৪২ রানে থামে আফগানিস্তান। দ্বিতীয় দিন আসগর আফগান সেঞ্চুরি বঞ্চিত হলেও, রশিদ খানের ঝড়ো ব্যাটিংয়ে ৩০০ রান পেরিয়ে যায় সফরকারীরা।

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান।

এর আগে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ২৭১ রান করেছিল আফগানরা। প্রথম দিন রহমত শাহ’র সেঞ্চুরিতে (১০২) বাংলাদেশের বিপক্ষে প্রতিরোধ গড়ে আফগানরা।

আর ৮৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আসগর আফগান। ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন আফসার জাজাই

🖨️ প্রিন্ট করুন