মো:ইজাজ সরকার, ভালুকা, ময়মনসিংহ: সমপ্রতি ‘পরিচ্ছন্ন ভালুকা গড়ার’ প্রত্যয়ে যাত্রা শুরু করেছে দেশের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন‘র ভালুকা উপজেলা টিম।
শুক্রবার বিকালে পৌর সদরের পাঁচরাস্তার মোড় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালায় বিডি ক্লিন ভালুকা‘র স্বেচ্ছাসেবীরা।
“পরিচ্ছন্ন হোক ভালুকার পাঁচ রাস্তার মোড়” ইভেন্টর শুরুতে রিপোর্টিং স্পট রাজধানী হোটেলের সামনে সপথ পাঠের মধ্য দিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
পরে পাঁচ রাস্তার মোড়, বাসট্যান্ড এলাকা, শিমুলতলা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন বিডি ক্লিন ভালুকা‘র সদস্যরা।
এ সময় পরিচ্ছন্নতার পাশাপাশি সকল দোকানদারদের যেখানে সেখানে ময়লা না ফেলার বিষয়ে সচেতন করা হয়।
‘বিডি ক্লিন ভালুকা’ উপজেলা টিমের সম্বয়ক আসাদুজ্জামান সুমন পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া সকল স্বেচ্ছাসেবীগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ইভেন্ট সমাপ্ত করেন।