সোহেব চৌধুরী, চরফ্যাশন, ভোলা: চরফ্যাশনে ৫০ থেকে ১০০শয্যায় উন্নীত করণ হাসপাতালের ভবনের কাজের গুণগত মান পরির্দশনের জন্যে স্বাস্থ্য মন্ত্রনালয় ও সংশ্লিষ্ট দপ্তরের টীম।
শনিবার হাসপাতাল চত্বরে উপস্থিত হন। স্বাস্থ্য ও পঃ পঃ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব আনোয়ার হোসেন, স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগীয় প্রকৌশলী আলী রেজা খাঁন, ভোলার সহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ।
এই সময় চরফ্যাশন স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুল ইসলামও উপস্থিত ছিলেন। ২৩ কোটি ৬৯লাখ টাকা ব্যয়ে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভবনের কাজ ঘুরে ঘুরে দেখেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
উপজেলা পর্যায়ে ১০০ শয্যায় হাসপাতাল প্রতিষ্ঠা করায় জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির প্রশংসা করেন।