মো. ইজাজ সরকার, ভালুকা,ময়মনসিংহ:  ময়মনসিংহ ভালুকা উপজেলা ভালুকা  বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকায় বাজারের কসাই আমছর, কামাল, ইমরান, এয়াকুব ও সিদ্দিক গর্ভবতী গাভি জবাই করে মাংস বানানোর সময় পেটের ভেতরের বাচ্চাটি দেখে ফেলে স্থানীয়রা।

পরে গাভি ও বাচ্চা রেখে পালিয়ে যায় কসাইরা। পরে স্থানীয়রা পুলিশকে অবগত করলে ভালুকা মডেল থানা পুলিশ বাছুরসহ গাভিটি মাটিতে পুতে ফেলে।

ভালুকা বাজারের ব্যবসায়ীরা জানান, গত বছর ২৫ আগস্ট একই কায়দায় একটি গর্ভবতী গাভি জবাই করলে জনতার হাতে আটক হন কসাইরা।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল ওই কসাইদের। এ ঘটনার এক বছর পর আবারও ওই কসাইরা গর্ভবতী গাভি জবাই করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক বরিশাল ২৪.কম-কে  জানান, জবাইকৃত গাভিটি জব্দ করে মাটিতে পুতে রাখা হয়েছে।

এ ব্যাপারে মামলা রুজু করা হবে। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল বলেন, ওই মাংস বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি:ফাইল ফটো।