ইমন আল আহসান,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটায় পর্যটন সম্ভাবনাময় স্থানসমূহের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১২ সেপ্টেনবর বুধবার সকালে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস্ এর সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পর্যটন সম্ভাবনাময় স্থানসমূহের বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো.মহিবুল হক। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস, পটুয়াখালী জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, অগ্রণী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর শহিদুল ইসলাম বিশ^াস, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান, ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন কুয়াকাটা এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। এ সময় কলাপাড়া উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলো।