নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর থানার ১ম বর্ষ পূর্তি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে অব্যহত রয়েছে প্রচার প্রচারভিযান। জানাগেছে, ১ম বর্ষ উদযাপন অনুষ্ঠানে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক (এমপি)র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

ইতিমধ্যে থানার পক্ষ থেকে একটি প্রচার পত্র প্রকাশ করা হয়েছে। নিচে এটি তুলে ধরা হল:

সম্মানিত গাজীপুর বাসী আপনাদের অবগিতর জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর কাশিমপুর থানার উদ্যোগে জিএমপি’র কাশিমপুর থানার ১ম বর্ষ পূর্তি উপলক্ষে আসছে আগামী ১৬ই সেপ্টেম্বর ২০১৯ খ্রিঃ তারিখ রোজ সোমবার বিকাল চারটায় গাজীপুর মহানগর কাশিমপুর হাতীমারা স্কুল এন্ড কলেজ মাঠে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এক বিশাল সুধী সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক (এমপি) মহোদয়। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের অন্যতম সুপার স্টার সংগীত শিল্পীঃ- ঐশী, মেরী, বিউটি, মাইকেল গনি, অপু এবং নৃত্য পরিবেশন করবেন ঢাকার অন্যতম নৃত্য শিল্পীগোষ্ঠী ফ্লাই ফারুক ও বাউল শিল্পীগোষ্ঠী। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ’কে না বলুন সেই সাথে সকল পেশাজিবীর জনসাধারণ হাতে হাত রেখে উক্ত সুধী সমাবেশ, আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করুন। ধন্যবাদান্তেঃ-জনাব আকবর আলী খান, অফিসার ইনচার্জ, কাশিমপুর থানা, জিএমপি, গাজীপুর।।