নিজস্ব প্রতিবেদক: ফুটপাত পথচারীর; হকারের নয়। সড়ক যান চলাচলের; হকারের মালামাল রাখার নয়। এই নির্দেশ আমাদের অভিভাবক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মো: মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম স্যারের।
তাই সড়ক-ফুটপাত(নির্ধারিত সময়) হকারমুক্ত রাখার চেষ্টা করি আমরা সবসময়ই। তারই অংশ হিসেবে নিয়মিতই হকার উচ্ছেদ করি।
কিন্তু কিছু সময় পর তারা আবারও বসে পড়ে। আমি ব্যক্তিগত উদ্যোগেই শতাধিকবার হকার উচ্ছেদ করেছি। কিন্তু প্রতিবারই কিছুদিন পর তারা আবারও বসে পড়ে।
এজন্য পথচারীদেরই সচেতন হতে হবে। আপনারা গণহারে ফুটপাত ব্যবহার করুন। ফুটপাত পথচারীদের দখলে থাকলে হকারের উৎপাত আর থাকবে না।
ছবিগুলো কিছুক্ষণ আগে তোলা। কমিশনার স্যারের নির্দেশে নিউ মার্কেট মোড়, স্টেশন রোড,শাহা আমানত মার্কেট থেকে কোতোয়ালি মোড় পর্যন্ত রাস্তার হকার উচ্ছেদ করা হয়েছে।
ফুটপাতগুলোও নির্ধারিত সময় পর্যন্ত দখলমুক্ত রাখা হয়েছে। ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: মো: মহসিন, ওসি, কোতোয়ালী থানা,চট্টগ্রাম।