শামীম আহমেদ: বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ই) সেপ্টেম্বর) সকাল সাড়ে৯টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
এসময় জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করা হয়।
জেলা পর্যায়ের এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ফুটবলে আমাদের অতীতের ঐতিহ্য ফিরায়ে আনতে এই টুর্নামেন্টের গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয় সমাজ থেকে মাদক পরিহার করতে খেলাধূলার কোন বিকল্প নেই। সেক্ষেত্রে আমরা বলতে পারি সরকারের পদক্ষেপ এই টুর্নামেন্ট নতুন করে ক্রিড়াঙ্গনে জাগরণ তৈরীতে ভূমিকা রাখবে আর নতুন প্রজন্ম গড়তে বেশ কাজ করবে।
এসময় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন,বরিশাল রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম (পিপিএম,বিপিএম (বার)।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রমূখ।
১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ৬ দিনের এই টুর্নামেন্টে জেলার দশ উপজেলা বরিশাল সদর, মেহেন্দিগঞ্জ, উজিরপুর, বাকেরগঞ্জ, গৌরনদী, বানারীপাড়া, আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, মুলাদী ও হিজলা থেকে কিশোর ও কিশোরী খেলোয়ারের দল অংশ গ্রহন করে।