স্পোর্টস নিউজ: ‘ও ভাই’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ’ এর তৃতীয় ম্যাচে ফাইনালের লক্ষ্যে জিম্বাবুয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭৫। টিকে থাকার লড়াইয়ে জিম্বাবুয়ের সামনে ১৭৬ রানের লক্ষ্য দিল টাইগাররা।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটে আসে বাংলাদেশের ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। লিটন দাসের ব্যাটে যেন আজ আগুন ঝড়েছে। কিন্তু হতাশ করল শান্ত। মাত্র ১১ রানে জার্ভিসের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ঘরে ফিরলেন।

কিন্তু লিটন দাসের ব্যাটে রান আসে ৩৮। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক সাকিব। তবে সাকিব আসাতে হাল ছাড়লেন লিটন। এমপোফুর বল উড়িয়ে মারলে ছুটে গিয়ে বলটি লুফে নেন নেভিল পুলস। ৩৮ রানেই ফেরেন লিটন। এরপর সাকিবে আশা দেখছিল দল। কিন্তু আবারো হতাশ করলেন সাকিব।

মাত্র ১০ রানে ক্যাচ হয়ে ফিরলেন অধিনায়ক। এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। তাদের ব্যাটে ভর করে দলীয় শতক পার করে বাংলাদেশ দল। এই জুটিতে দেড়শর কাছাকাছি চলে যায় বাংলাদেশ। কিন্তু রিচমন্ড মুতোম্বোজির স্লোয়ার বলে উইকেট কিপারের কাছে ক্যাচ তুলে দেন মুশফিক। ব্যাক্তিগত ৩২ রানে ফেরেন এ ব্যাটসম্যান। এরপর ব্যাটে আসেন আফিফ হোসেন।

কিন্তু এরইমধ্যে মাহমুদউল্লাহ তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। আজ আফিফ আর জ্বলে উঠতে পারলেন না। মাত্র ৭ রান করেই ক্যাচ হলেন এ ব্যাটসম্যান। শেষ ওভারে জার্ভিসের বলে পরপর ঘরে ফেরেন মাহমুদউল্লাহ(৬২), মোসাদ্দেক(২)। এরপর মাঠে নামেন সাইফউদ্দিন, ওভার শেষ হওয়ায় ১৭৫ রানে ৭ উইকেট হারিয়ে থামে বাংলাদেশের ইনিংস।

আজকের ম্যাচের আগে জিম্বাবুয়ে ও আফগানদের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য নতুন একাদশ ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফাইনালে ওঠার ম্যাচে বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন সৌম্য সরকার, তাইজুল ইসলাম ও সাব্বির রহমান।

আজকের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আমিনুল ইসলাম বিপ্লবের। এছাড়া দলে ঢুকেছেন শফিউল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। টেস্ট ও ওয়ানডে খেললেও প্রথমবার টি-টোয়েন্টি ক্যাপ পরবেন শান্ত। ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে শেষ দিকে বোলারদের ব্যর্থতায় হেরে গেছে তারা। বাঁচা মরার এই ম্যাচে জিম্বাবুয়ে দুটি পরিবর্তন এনেছে দলে। টেন্ডাই চাতারা ও ক্রেইগ আরভিনকে বাদ রেখে নেয়া হয়েছে ক্রিস্টোফার এমপোফু ও রিচমন্ড মুতুম্বামিকে।