শামীম আহমেদ: বরিশালের হিজলা থানা পুলিশের অভিযানে শনিবার রাতে ছয়শ’ পিস ইয়াবাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর রবিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিম কুমার সিকদার জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে গোপন
সংবাদের ভিত্তিতে উপজেলার চরদূর্গাপুর গ্রামের বাসিন্দা ইয়াবা বিক্রেতা আমিনুল ইসলামকে (৪৫) ছয়শ’ পিস ইয়াবাসহ কাউরিয়া বাজার থেকে গ্রেফতার করা হয়।