অনলাইন নিউজ:বিদেশি বিভিন্ন কোম্পানির ওষুধ নকল উৎপাদন ও বাজারজাত করায় রাজধানীর হাতিরপুল এলাকায় দুইটি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এছাড়াও প্রতিষ্ঠান দুটির একজনকে ২ বছর এবং একজনকে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও একটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালানাকারী র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে ওষুধ প্রশাসন অধিদফরের সহযোগিতায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-২ এর একটি দল রাজধানীর হাতিরপুল এলাকায় অভিযান চালায়।
এ সময় সিলভান ট্রেডিং কো. ও টোটাল ফার্মা নামের দুটি ওষুধ বিক্রয়ের প্রতিষ্ঠান থেকে বিদেশি বিভিন্ন কোম্পানির নকল ওষুধ জব্দ করা হয়।
অ্যারিস্ট্রক্যাট কেয়ার নামক প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।