ইমন আল আহসান, কলাপাড়া, পটুয়াখালী: পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যানে সাথে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেনম্বর রোববার দুপুরে রিপোর্টার্স ক্লাবের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন।
অন্যান্যের মধ্যে পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফিরোজ সিকদার, এস.এম মোশাররফ হোসেন, কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. সাইদুর রহমান ও চ্যানেল ২৪ এর পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ ইসলাম প্রিন্সসহ রিপোর্টার্স কøাবের সকল সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
এসময় বর্তমান পেক্ষাপটের সমসাময়িক বিষয় নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে ক্লাবের সদস্যদের খোলামেলা আলোচনা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন তার অতিতের স্মৃতিচারন করে সংবাদ কর্মীদের সাথে তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি সংবাদ কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহŸান করেন।
উল্লেখ, এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান কলাপাড়া প্রেস ক্লাবে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে একটি কম্পিউটার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণের একটি অনুষ্ঠানে যোগদান করেন।