স্পোর্টস নিউজ: বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত থাকার কারণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার আজকের ফাইনাল খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ আম্পায়ারা। ফলে খেলার নিয়ম অনুযায়ী দু’দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল সাকিব বাহিনীর। তবে বৃষ্টি বাধায় ৯ টা পর্যন্ত অপেক্ষা করেন ম্যাচ আম্পায়রা। অবশেষে মাঠ পরিদর্শন করে আজকের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন তারা।
মঙ্গলবার দুপুর থেকে ঝড়ছে বৃষ্টি, মাঠ ছিল ভেজা। বৃষ্টির জন্য পিচ ঢেকে রাখা হয়েছিল। ফলে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শংকা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত সবাইকে হতাশ করে খেলা পরিত্যক্তের ঘোষণা আসে।