ফারুক হাসান, বেনাপোল:বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে হুন্ডির সাড়ে চার লাখ টাকাসহ আবদুল মালেক (৩০)নামে একজনকে আটক করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় তাকে পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি এলাকা আটক করা হয়। অাটক মালেকের বাড়ি পুটখালী গ্রামে।
২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান,বিজিবি গোপন সংবাদের হুন্ডির টাকা নিয়ে এক ব্যাক্তি বেনাপোল বাজারের দিকে যাচ্ছে।
এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী মসজিদ বাড়ি পোস্ট এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে আটক করে।