ফেরদৌসী খানম রীনা

স্বপ্ন ছাড়া হয় কি মানুষ, বল দেখি ভাই?

স্বপ্ন দেখে না এ ভুবনে,

এমন কেহ নাই।

স্বপ্নই অাশা স্বপ্নই বাঁচা,

স্বপ্ন হোক সুন্দর।

যে স্বপ্ন বাড়ায় ইচ্ছা,

পবিত্র হয় অন্তর।

ঘুমের ঘোরে স্বপ্ন দেখে,

কেউ, কোটিপতি হলো।

ঘুম ভাঙতেই স্বপ্ন ফুরালো,

মনটাই ভেঙে গেলো।

এমন স্বপ্ন দেখ না কেউ,

যা পূরন হবার নয়।

স্বপ্ন দেখ মনের মত যা,

পূরণ হবে নিশ্চয়।

স্বপ্ন সাজাও সুন্দর রূপে,

কল্পনাতে নয়।

প্রবল ইচ্ছা নিলেই হবে,

সীমাহীন স্বপ্নের জয়।

স্বপ্ন যখন বাস্তব হয়,

খুশির সীমা নাই।

ইচ্ছা শক্তি প্রবল করে,

স্বপ্ন পূরণ হওয়া চাই।

স্বপ্ন সাজাও মনের মতন,

যা হবে খুব রঙিন।

স্বপ্ন নিয়েই এ ভুবনে,

বাঁচে মানুষ চিরদিন।

লেখক: ফেরদৌসী খানম রীনা, সহকারী শিক্ষিকা, কে,পি,বি স্কুল এন্ড কলেজ।