মেহেদী মেহেবুব:
“খোকা তোর কবে ছুটি?
কবে বাড়ি আসবি!
কবে দেখবো, আবার?
এই তো সেদিন গেলি,
মাত্র তো দশটা দিন হল!
আহারে সোনা, আহারে খোকা!
তুই বাড়ি আয়…
মানিকজোড় আমার বাড়ি আয়…!!
ইশ! তোকে দেখার জন্য মন আনচান করছে!
তোর মামাতো বোন, দিলবানু পথ চেয়ে আছে, দিল ট্রান্সফার করবে, পূজোয় সাগরকন্যায় বেরাতে যাবে!
আহারে…
আট দিন ছুটি পেয়ে খোকা’রা আজ বড্ড ক্লান্ত, হাফিয়ে গেছে!
ডাবলে ভীষণ কষ্ট.. তৃষ্ণা পায়!
ছুটির তৃষ্ণা!
পুনঃতৃষ্ণা….
কিন্তু মা, তোমার খোকা’রা ছুটি পাবে না!
এখন তোমার খোকা কে
লোকে “খোকা কোম্পানী” বলে…!!
চ্যাতায়…ওরাও চ্যাতে! বাহ!
মা তুমি, ওদের চ্যাততে নিষেধ করে দিও!
আসছে ফেব্রুয়ারীতে ছুটি…
লেখক:বিপিএ, রাজশাহী