অনলাইন নিউজ:যুব সমাজকে মাদক থেকে মুখ ফিরিয়ে আনতে গাজীপুর মহানগরীর কাশিমপুর সারদাগঞ্জে এরশাদ আলম মাষ্টার স্মৃতি ফুটবল লীগ ২০১৯
এর অষ্টম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টা সময় নগরীর ৪ নং ওয়ার্ডে আলম ক্রিকেট মাঠে খাঁন ফুটবল ক্লাব বনাম খাঁন ইয়ুথ ক্লাবের মধ্যে অষ্টম ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও কোন পক্ষই গোল করতে পারেনি।

খেলার দ্বিতীয়ার্ধে আক্রমন পাল্টা আক্রমনের ২০ মিনিটের মাথায় খাঁন ফুটবল ক্লাবের পক্ষে প্রথম গোলটি করেন,মোঃ ফরিদ হাসান। ৩০ মিনিটের মাথায় উজ্জ্বল আরো ১ টি গোল করে খাঁন ইয়ুথ ক্লাবকে ২ শূন্য গোলে পরাজিত করে। খেলাটি অত্যান্ত দক্ষতার সাথে পরিচালনা করেন,বাফুফের সদস্য মোঃ মাসুদ রানা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি মোঃ সায়মন সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাশিমপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মোঃ সোহেল রানা সহ স্থানীয় নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

খাঁন ফুটবল ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করেন ,মোঃ ইলিয়াস কাঞ্চন এবং ইয়ুথ ক্লাবের মোঃ হিরা।