স্পোর্টস নিউজ:চোটের কারণে দলে ছিলেন না প্রাণভোমরা লিওনেল মেসি। তবে তার অভাব বিন্দুমাত্র টের পেতে দিলেন না লুইস সুয়ারেজ। দারুণ গোলে দলকে এনে দিলেন দুর্দান্ত জয়।

স্প্যানিশ লা লিগায় গেতাফেকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। অপর গোলটি করেন জুনিয়র ফিরপো। এ নিয়ে লিগে ‘অ্যাওয়ে’ ম্যাচে জয়খরা কাটিয়েছেন কাতালানরা।

শনিবার স্থানীয় সময় বিকালে কলিসিয়াম আলফনসো পেরেজে শুরুটা শুভ করে বার্সা। সূচনালগ্ন থেকেই একেই পর আক্রমণ দাগায় তারা। তবে গোলের দেখা মিলছিল না।

অবশেষে ৪১ মিনিটে সাফল্য পান স্প্যানিশ জায়ান্টরা। সতীর্থ গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানের কাছ থেকে বল পেয়ে চিপ করে প্রতিপেক্ষর জালে বল জড়ান তিনি।

বিরতি থেকে ফিরে ফের গোল পেয়ে যায় বার্সা। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিরপো। বাকি সময়ে রক্ষণাত্মক খেলে দলটি।

এর খেসারত গুনে শেষদিকে ১০ জনের দলে পরিণত হন সুয়ারেজরা। ৮২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ক্লেমেন্ট ল্যাঙ্গলেট। শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেন আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

এ জয়ে ২০১৯-২০ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ওঠে এসেছে বার্সা। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের।