চরফ্যাশন প্রতিনিধি: জলবায়ু দুর্গত এলাকায় কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় করনীয় বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, লিটল সিটিজেন্স ফর ক্লাইমেট ও চিল্ড্রেন কাউন্সিল।

(২৯সেপ্টেম্বর) রোববার হামিদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। কার্যক্রমটি পরিচালনায় ছিলেন লিটল সিটিজেন্স ফর ক্লাইমেটের সদস্য আল-নাইছ ফারদিন, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় করনীয় সেশনটি পরিচালনা করেন কোস্ট ট্রাস্ট সমন্বিতভাবে শিশুবিবাহ বন্ধ প্রকল্পের ইউনিয়ন কো-অর্ডিনেটর মো. সুলাইমান এবং ক্লাইমেট লিটারেসি সেশনটি যৌথভাবে পরিচালনা করেন জলবায়ু যুব ফোরামের সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক সোয়েব চৌধুরী এবং ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের সদস্য সানজিদুল ইসলাম। কার্যক্রমটিতে নবারুন শিল্পী গোষ্ঠী, চরফ্যাসনের সাধারণ সম্পাদক মো. নাইম ও হামিদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।