মোঃ শাহাব উদ্দিন, বাবুগঞ্জ:বরিশালের বাবুগঞ্জে ভেজাল পন্য বাজারজাত করার অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রোববার বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে ভোক্তা অধিকার আইন, নিরাপদ খাদ্য আইন, কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইন এর আওতায় মেয়াদ উত্তীর্ন এবং ভেজাল পন্য বাজারজাত করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার।