তরিকুল ইসলাম,বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পত্র ডাউনলোড করা শুরু হয়েছে। গত ১লা অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) স্মাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড দেওয়া শুরু হয়, যা চলমান থাকবে ১৭ই অক্টোবর পর্যন্ত।

পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ অক্টোবর। ২৫সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরিক্ষার আবেদনের সময় সীমা বেধে দেওয়া হয়। মোট তিনটি ইউনিটে আবেদন পড়েছে ৪৯৯৫৬ টি। প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৫ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক (ভর্তি পরীক্ষা ২০১৯-২০) ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর সকাল ১১:০০-১২:৩০টায়, ‘খ’ ইউনিটে ১৮ই অক্টোবর সকাল ১০:০০-১১:০০টায় ও ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ই অক্টোবর বিকাল ৩:০০-৪:০০টায়।

প্রবেশপত্র ডাউনলোড করা যাবে admission.eis.bu.ac.bd এই লিংক থেকে। উল্লেখ্য, ‘ক’ ইউনিটে আসন সংখ্যা সর্বমোট ৫৮০টি(বিজ্ঞান ও প্রকৌশল এবং জীববিজ্ঞান অনুষদ), ‘খ’ ইউনিটে আসন সংখ্যা সর্বমোট ৫৬০টি(কলা,সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ও ‘গ’ ইউনিটে সর্বমোট আসন সংখ্যা ৩০০টি (বিবিএ অনুষদ)।

১লা সেপ্টেম্বর থেকে ২৫সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরিক্ষার আবেদনের সময় সীমা বেধে দেওয়া হয়।মোট তিনটি ইউনিটে আবেদন পড়েছে ৪৯৯৫৬ টি।প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৫ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক (ভর্তি পরীক্ষা ২০১৯-২০) ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল এ বিষয়টি নিশ্চিত করেছেন। ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর সকাল ১১:০০-১২:৩০টায়, ‘খ’ ইউনিটে ১৮ই অক্টোবর সকাল ১০:০০-১১:০০টায় ও ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ই অক্টোবর বিকাল ৩:০০-৪:০০টায়। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে admission.eis.bu.ac.bd এই লিংক থেকে।

উল্লেখ্য, ‘ক’ ইউনিটে আসন সংখ্যা সর্বমোট ৫৮০টি(বিজ্ঞান ও প্রকৌশল এবং জীববিজ্ঞান অনুষদ), ‘খ’ ইউনিটে আসন সংখ্যা সর্বমোট ৫৬০টি(কলা,সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ও ‘গ’ ইউনিটে সর্বমোট আসন সংখ্যা ৩০০টি (বিবিএ অনুষদ)। সর্বমোট তিনটি ইউনিটের আসন সংখ্যা ১৪৪০টি।