মেহেদী মেহেবুব:
“ওরা কেউ তোমার সন্ধান দেয়নি!।
“জানো ভাবনা,
তোমার জন্যই এ শহরে আসা,
এখানকার নোংরা ধূলোবালি,
স্যাঁতসেঁতে বায়ু,
স্বার্থপর আলোছায়া ভালোবাসা!
অথৈ আঁধারে স্মৃতির পটে ভেসে থাকা একটি নাম,
ভাবন, ভালোবাসা!
সেই তুমি!
আমার সুপ্ত বেদনার রাজসাক্ষী,
সহস্র অনুভূতির মিশ্রন!
একটি জীবন্ত চিলেকোঠা!
তুমি নিঃশ্চই আমাকে শুনছো,
কোথাও বসে নিঃশ্চুপ পড়ছো আমার কবিতা,
অঝোরে কাঁদছো,
জল ফেলে ভিজিয়ে ফেলেছো এ রঙিন পৃষ্ঠা,
আমাদের প্রেম!
উর্বর স্বর্ণলতা! হ্যা,
তোমার জন্যই এসেছি,
ভালোবেসেছি এ শহরের অলিগলি পথ,
বিস্তর রেললাইন,
বিকেলের রোদ্র রং,
এ অয়োময় সন্ধ্যা!
ওরা কেউ তোমার সন্ধান দেয়নি!
এখন ফিরে যাচ্ছি….
লেখক:কবি মেহেদী মেহেবুব।