মো:জিহাদ রানা, দৈনিক বরিশাল ২৪.কম:বরিশালে নগরীতে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রয়ের দায়ে বনফুল এন্ড কোং কে ৫০,০০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও রুম্পা ঘোষ।

আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় নগরীর বটতলা বনফুল এ্যন্ড কোং কে মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রয়ের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৮ এর সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল দৈনিক বরিশাল ২৪.কম-কে জানান, বরিশালে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন বরিশাল কঠোর অবস্থানে রয়েছে। ক্রেতাসাধারণকে প্রতারিত করে এমন প্রতিটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।