সোহেব চৌধুরী,ভোলা প্রতিনিধি: ভোলা জেলার চরফ্যাশন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক সামাজিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ভোলার চরফ্যাসন উপজেলার আলীগাও ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক কার্যালয়ে কমিউনিটি রেডিও মেঘনার আয়োজনে ইউকে এইডের অর্থায়নে ,আইপাস বাংলাদেশ এবং বিএনএনআরসির সহযোগিতায় পরিবার পরিকল্পনার পদ্ধতি বিষয়ে সামাজিক সংলাপ অনুষ্ঠিত

হয়েছে।

চরফ্যাসন উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা কামাল হোসেন বলেন, একটি পরিবার নিজে পরিকল্পনা করবেতার পরিবারের সংখ্যা কেমন হবে। ছোট পরিবার গড়ার জন্য নিজেরোই নিজের পছন্দমতো পদ্ধতি গ্রহন করবে। যারা নবদম্পতি বা দুই সন্তানের জননী এবং সন্তান দেরিতে নিতে চান তরা দীর্ঘ মেয়াদী পদ্ধতি ইমপ্লান্ট ও আইইউডি ব্যবহার করতে পারেন।

মহিলাদের জন্য অস্থায়ী দীর্ঘ মেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি হচ্ছে ইমপ্লান্ট যা দুটি নরম চিকন কাঠির মতো ক্যাপসুল । এটি হাতের কনুইয়ের উপরের দিকে চামরার নিচে স্থাপন করা হয়। যে কোন সক্ষম দম্পতিরা এই পদ্ধতি নিতে পারেন, এটি তেমন কোন পার্শপ্রতিক্রিয়া নেই। সন্তান নেওয়ার প্রয়োজন হলে এটি দ্রুত খুলে ফেলে সন্তান ধারণ করা যায়।

এছারাও দীর্ঘ মেয়াদি পদ্ধতি অস্থায়ী পদ্ধতি আইইউডি ও স্থায়ী পদ্ধতি সর্ম্পকে ধারণা দেওয়া হয়। সেই সাথে চরফ্যাশন উপজেলার পরিবার পরিকল্পনার সার্বিক অবস্থা সর্ম্পকে বলেন, আগের তুলনায় এখন প্রায় ৯৩ শতাংশই মানুষ জন্মনিয়ন্ত্রন পদ্ধতি গ্রহন করে পরিবার নিজেদের পছন্দমতো গড়ে তুলছে।

সামাজিক সংলাপে জনতা বাজার ইউপি সদস্য আঃ মালেক, আলীগাও মাধ্যমিক বিদ্যালয়ের সহ কারি শিক্ষক মোঃ নুরে আলম , পরিবার পরিকল্পনার আলীগাও কমিউনিটি ক্লিনিকের এফ ডব্লিউ বি মুন্নি আক্তার,স্থানীয় স্কুল শিক্ষক, ইমাম, কিশোরী নবদম্পতি নারী পুরুষরাসহ রেডিও মেঘনার প্রতিনিধি আনিলা জাহান ও মৌসুমী মণীষা।