নিজস্ব প্রতিনিধি : ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে জলদস্যু বাহিনীর প্রধান জাকিরকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।
(৪ অক্টোবর) শুক্রবার রাতে ভোলার পশ্চিম ইলিশার গুপ্তমুন্সি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ভোলা কোস্টগার্ড সূত্রে জানা যায়, জলদস্যু জাকির বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় জলদস্যু বাহিনীর অন্য সদস্যরা পালিয়ে গেলেও জাকিরকে আটক করতে সামর্থ্য হয়েছেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দু’টি দেশিয় পিস্তল ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।