ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ থেকে:নবীগঞ্জে বাংলাদেশ বেসকারী শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে শনিবার বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে হিরা মিয়া গার্লস হাই স্কুলের হল রুমে ওই সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলন এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন বাতিল, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বদলী প্রথা চালু করণ, তথা শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবিতে সরকার প্রতি শিক্ষকবৃন্দ এই আহবান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষকরা বলেন, আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছি। আমরা বৈষম্য চাই না নিজেদের ন্যায্য অধিকার চাই। সরকারি স্কুল কলেজ গুলোতে যে বই পড়ানো হয় আমরাও সেই একই রকম বই পড়াই। তবে আমাদের বেলায় এত বৈষম্য কেন। এক দেশে তো আর দুই নীতি চলতে পারে না।
শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় তাহলে সকল শিক্ষকদের মর্যাদা সমান করতে হবে। প্রধানমন্ত্রীও কোনো শিক্ষকের ছাত্রী ছিলেন। এই সরকার শিক্ষক বান্ধব সরকার শিক্ষা মান প্রসারে এই সরকার অগ্রনী ভ‚মিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের মূল্যায়ন করবেন বলে আমরা বিশ্বাস করি।
নবীগঞ্জ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের সাধারন সম্পাদক আফজল হোসেন তালুকদার লিখিত বক্তব্যে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। সংবাদ সম্মেলনের পূর্বে বিশ্ব শিক্ষক দিবস উলপক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হীরা মিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল আলমের সভাপতিত্বে ও তাহিরপুর এন,ই আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আফজল হোসেন তালুকদারের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সঈদপুর বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলী আক্কাস মোল্লা, নহরপুর মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সালাম, সহ সুপার মোঃ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ ওবায়দুল হক, নাদামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, কাজির বাজার দাখিল মাদ্রাসার মোঃ শামসুল হক, আঞ্জব আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল করিম চৌধুরী, সহকারী শিক্ষক মনসুর আহমেদ আতিক, মোঃ বদরুজ্জামান, দীঘলবাক উচ্চ বিদ্যালয় কলেজের প্রধান শিক্ষক সালেহ আহমেদ, সহকারী অধ্যাপক ইনাতগঞ্জ কলেজ এম খলিলুর রহমান, হযরত তাজ উদ্দিন কোরেশী(রঃ) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলাপদ দাশ, মোঃ মিজানুর রহমান, মোঃ সুমন হোসেন, মোঃ হারুন মিয়া, হিরা মিয়া গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ কামরুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।
(ছবিসহ)
ইকবাল হোসেন তালুকদার