বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলের দৌলতপুর সীমান্তে ৪৭ বোতল ফেন্সিডিলসহ হুমায়ুন(২৫)ও রকি খান (৩০)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

আজ সোমবার সকাল ১০ টার সময় তাদেরকে আটক করা হয়।হুমায়ুন বেনাপোল গাতীপাড়া গ্রামের বাসিন্দা ও রকি খান চরমোগরিয়া থানার মাদারীপুর এলাকার বাসিন্দা।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিল সহ তাদেরকে আটক করা হয়েছে। মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।