অনলাইন নিউজ:জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংকটি ‘রিলেশনশিপ অফিসার’ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকেলে অনলাইনের মাধ্যমে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: রিলেশনশিপ অফিসার।

যোগ্যতা: এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। ভালো সিজিপিএ অধিকারি প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আবেদনের জন্য মোটরসাইকেল চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল: প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হবে।

বেতন স্কেল: বেতন ২৩,০০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।

আবেদনের সময়সীমা: আগামী ৩১ অক্টোবর, ২০১৯ পর্যন্ত।

সূত্র: বিডিজবস