রংধনুর রঙে
ফেরদৌসী খানম রীনা।
রংধনুর ঐ সাতটি রঙে রাঙলো অাজ অাকাশ,
রোদ ও মেঘের লুকোচুরি খেলা দেখে মন হলো উদাস।
রাখাল বাজায় বাঁশি মধুর তার সুর,
বাঁশি শুনে মন যে হারায় অচিন পুর।
নদীর ধারে কাশবনের সৌন্দর্যে হারায় মন,
হেমন্তের অাগমনি ধ্বনিতে মুখরিত প্রতি ক্ষণ।
হেমন্তে কৃষকের ঘরে ঘরে অানন্দে সবাই পাগল পারা,
নতুন ধানের মন মাতানো সুবাসে সকলে অাত্ন হারা।
পিঠা -পায়েস রাঁধবে বধূ নবান্ন উৎসবে,
নতুন অামেজে গাঁয়ের সবাই অানন্দে হারাবে।
হেমন্তের অাবেশে প্রতিটি গাঁ অানন্দে মাতোয়ারা ,
রঙিন স্বপ্নে অাজ তাই সকলে দিশেহারা।