শামীম আহমেদ:গত অর্থবছরে বরিশালে ১৪ কোটি ৮২ লাখ ৫৮ হাজার ১৭৪টি ডিম উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন বরিশালের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম।
শুক্রবার সকালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি এ তথ্য জানান।
বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-পরিচালক ডা. কানাই লাল স্বর্নকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ডিসি এস.এম অজিয়র রহমান, অতিরিক্ত ডিসি তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত এসপি আনোয়ার সাঈদ, জেলা ডিপুটি সিভিল সার্জন ডা. মাহমুদ হাসান, সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একরামুল করীম চৌধুরী।
এর আগে ‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’ প্রতিপাদ্য একটি শোভাযাত্রা জেলার সার্কিজ হাউজ থেকে বের হয়ে পুনরায় সেখানে ফিরে আসে। এতে নেতৃত্ব দেন ডিসি ও প্রাণিসম্পদ কর্মকর্তা।